শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি অত্যাচার বন্ধে প্রচেষ্টা অব্যাহত থাকবে: সৌদি মন্ত্রিসভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি অত্যাচার বন্ধে প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছে সৌদি মন্ত্রিসভা।

গত মঙ্গলবার পবিত্র দুই মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সভাপতিত্বে সৌদি মন্ত্রিপরিষদ কাউন্সিলের এক বৈঠকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি ইহুদিদের নৃশংসতার তীব্র নিন্দা জানানো হয়েছে। সৌদি মন্ত্রীপরিষদ থেকে ঘোষণা করা হয়েছে, সৌদি আরব সবসয়ে ফিলিস্তিনের পাশে আছে থাকবে। এমনকি তাদের নৃশংসতার প্রতিরোধের সবধরণের প্রচেষ্টা অব্যাহত রাখবে।

সৌদি নিউজ এজেন্সি এসপিএ জানায়, সৌদি মন্ত্রিসভার বৈঠকে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি ও ফিলিস্তিনে ইসরায়েলি সেনাবাহিনীর সহিংসতা নিয়ে আলোচনা হয়। সেখানে এ ঘোষণো দেয়া হয়।

এ বৈঠক শেষে জারি করা একটি বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের সহিংসতা অগ্রহণযোগ্য। এ নির্যাতন কোনোভাবেই মেনে নেয়া যায় না। সৌদি আরব এ জাতীয় নৃশংসতা রোধে সর্বস্তরে পদক্ষেপ নেবে।

বিবৃতিতে আরো বলা হয়, বিশ্বের সবগুলো দেশ ও মানবাধিকার সংস্থার মাধ্যমে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করা উচিত। ফিলিস্তিনি ইস্যুর সুষ্ঠু সমাধান পাওয়া উচিত, ফিলিস্তিনি জনগণের আকাঙ্ক্ষামতে পূর্ব জেরুসালেমকে রাজধানী করে একটি স্বাধীন রাষ্ট্র ঘোষণা করা উচিত।

মন্ত্রিপরিষদের বৈঠকের পর জারি করা এক বিবৃতিতে তথ্যমন্ত্রী ডা. মজিদ বিন আবদুল্লাহ বলেছেন, বৈঠকটি সুদানে শান্তি প্রচেষ্টা এবং সুদানি জনগণের মঙ্গল কামনা সমর্থন করেছে বলে সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে। সুদান আবারও আন্তর্জাতিক মহলে সক্রিয় ভূমিকা রাখার সুযোগ পেতে পারে। এক্ষেত্রে প্যারিস ডোনার সম্মেলনের ফলাফলকেও স্বাগত জানানো হয়েছিল, যাতে সুদানকে জরুরি সহায়তা প্রদান করা হয়।

বৈঠকের সভাপতিত্ব করেন হারামাইন শারিফাইনের খাদেম বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।

সৌদি তথ্যমন্ত্রী বলেছেন, রাজ্যটি করুণা মহামারী মোকাবেলায় আন্তর্জাতিক কাঠামো মেনে কাজ করছে। মহামারী নিয়ন্ত্রণে নাগরিকদের টিকা দেওয়া হচ্ছে এবং এ পর্যন্ত ১৩ মিলিয়ন লোককে টিকা দেওয়া হয়েছে। সূত্র: আরব নিউজ, এসপিএ নিউজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ