বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

গাজায় নিহত শিশুদের ছবি শেয়ার করলেন পাক প্রেসিডেন্ট আরিফ আলভি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি এক টুইট বার্তায় সম্প্রতি গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত ফিলিস্তিনি শিশুদের ছবি শেয়ার করেছেন। শনিবার নিজের টুইটার একাউন্টে যুক্তরাষ্ট্রভিত্তিক দৈনিক পত্রিকা নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত নিহত শিশুদের কোলাজ শেয়ার করেন তিনি।

এর আগে শুক্রবার নিউ ইয়র্ক টাইমসে 'তারা শুধুই শিশু' শিরোনামে এই কোলাজ প্রকাশিত হয়।

ওই টুইট বার্তায় পাকিস্তানি প্রেসিডেন্ট ক্যাপশনে বলেন, 'ইসরায়েলের ১১ দিনের নিষ্ঠুর বোমাবর্ষণে নিহত মোট ৬৫-৬৭ শিশুর মধ্য থেকে কিছু শিশুর হৃদয়বিদারক চিত্র। তাদের স্বপ্ন ও পরিবারের প্রতিক্রিয়া সম্পর্কে জানুন। এই বার্তা ইহুদিবিরোধী নয়, বরং ইসরায়েলবিরোধী, জায়নবাদবিরোধী, বর্ণবৈষম্যবিরোধী।'

গত ১০ মে থেকে ২১ মে পর্যন্ত গাজায় টানা ১১ দিনের ইসরায়েলি আগ্রাসনে ৬৬ শিশু ও ৩৯ নারীসহ ২৫৪ ফিলিস্তিনি নিহত হন। হামলায় আহত হয়েছেন আরো এক হাজার নয় শ' ৪৮ গাজাবাসী।

সূত্র : এপিপি

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ