বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ব্ল্যাক ফাঙ্গাসে মারা গেছেন বারডেমের এক রোগী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর বারডেম হাসপাতালে এক রোগী ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েমারা গেছেন।বিষয়টি রোববার নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন।

২৫ মে রাজধানীর বারডেম হাসপাতালে ওই রোগী ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে মারা যান বলে সন্দেহ করেছিলেন চিকিৎসকরা। অধ্যাপক ডা. রোবেদ আমিন রোববার দুপুরে অনলাইন করোনা বুলেটিনে এ তথ্য নিশ্চিত করেন।

অনলাইন বুলেটিনে তিনি বলেন, আমরা মিউকরমাইকোসিসে একজন রোগীকে হারিয়েছি। সে-ই একজন বারডেমে মারা যাওয়া ব্যক্তি কিনা প্রশ্নে পরে তিনি বিষয়টি নিশ্চিত করেন। এর আগে ২৫ মে বারডেম হাসপাতালের রেসপিরেটরি বিভাগের প্রধান অধ্যাপক ডা. দেলোয়ার হোসেন জানান, আমরা সন্দেহ করছি ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে চিকিৎসাধীন ব্যক্তি মারা গেছেন। তবে আমরা নিশ্চিত করছি না।

মিউকরমাইকোসিস (ব্ল্যাক ফাঙ্গাস) নিয়ে অনেক বেশি ভয়ের কোনো কারণ নেই জানিয়ে অধ্যাপক রোবেদ আমিন বলেন, ভারতীয় অংশে আমরা দেখেছি এ ইস্যুতে সেখানকার পরিবেশ ও হাসপাতালে যে অবস্থা ছিল, তাদের রোগীদের সেবায় স্টেরয়েড ব্যবহার, অক্সিজেন সাপ্লাই দেওয়ার ক্ষেত্রে যে তারতম্য, সেসব কারণে ভারতে এ পরিমাণে ছড়িয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ