শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

সৌদি দূতাবাসের সামনের সড়কের নাম রাখা হচ্ছে ‘জামাল খাসোগি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যুক্তরাষ্ট্রের সৌদি দূতাবাসের সামনের সড়কের নাম হবে ‘জামাল খাসোগি সড়ক’। মঙ্গলবার ওয়াশিংটন সিটি কাউন্সিল এ-সংক্রান্ত একটি বিলের পক্ষে ভোট দিয়েছে।

এএফপির খবরে বলা হয়েছে, ওয়াশিংটন সিটি কাউন্সিলের এই সিদ্ধান্তের পর যুক্তরাষ্ট্রে অবস্থিত সৌদির দূতাবাসের সামনের সড়কের নাম হবে ‘জামাল খাসোগি ওয়ে’। তবে খাসোগির নামে সড়কের নামকরণ বিষয়ে সৌদি দূতাবাসের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

খাসোগির নামে সড়কের বিষয়ে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে অবস্থিত সৌদি দূতাবাস ও ওয়াটারগেট কমপ্লেক্সের মাঝ দিয়ে চলে গেছে নিউ হ্যাম্পশায়ার সড়ক। সম্প্রতি এই সড়কটির নাম পাল্টে ‘জামাল খাসোগি ওয়ে’ করার প্রস্তাব দেওয়া হয়। মঙ্গলবার ওয়াশিংটন সিটি কাউন্সিলে সর্বসম্মতিক্রমে এ-সংক্রান্ত বিল অনুমোদন পায়।

সাংবাদিক জামাল খাসোগি সৌদির বর্তমান শাসকের সমালোচনায় সোচ্চার ছিলেন। ২০১৮ সালের অক্টোবরে তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত সৌদি কনস্যুলেটে গিয়ে নৃশংসভাবে হত্যাকান্ডের শিকার হন তিনি। যুক্তরাষ্ট্রে বাস করা অবস্থায় খাসোগি তার তুর্কি বাগদত্তাকে বিয়ের জন্য নথির প্রয়োজনে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে গিয়েছিলেন। সেখানেই সৌদি যুবরাজের নির্দেশে তাকে খুন করা হয়। তার লাশ আর পাওয়া যায়নি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ