শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

নিজস্ব ক্ষেপণাস্ত্র বানাচ্ছে সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চীনের সহায়তায় নিজস্ব ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে সৌদি আরব। মার্কিন গোয়েন্দা সংস্থার হাতে এ সংক্রান্ত তথ্য এসেছে বলে শুক্রবার সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে।

সৌদির এই পদক্ষেপ ইরানের পরমাণু কর্মসূচির লাগাম টেনে ধরার ক্ষেত্রে বাইডেন প্রশাসনের প্রচেষ্টাকে আরও  জটিল করে তুলবে বলে মনে করা হচ্ছে।

চীনের কাছ  থেকে এর আগে সৌদি আরবের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র কেনার খবর সামনে আসলেও রিয়াদ নিজস্ব ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম হয়নি।

তবে স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, সৌদি ভূখণ্ডের অন্তত একটি জায়গায় এই অস্ত্র বানানো হচ্ছে।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদসহ একাধিক মার্কিন সংস্থার কর্মকর্তারা সাম্প্রতিক মাসগুলোতে সৌদি ও চীনের মধ্যে ব্যাপক আকারের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তির বিনিয়ম নিয়ে বৈঠকে বসেছেন বলে এর সঙ্গে সংশ্লিষ্ট অন্তত দুইটি সূত্র সিএনএনকে জানিয়েছেন।

সৌদির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির এই অগ্রগতি আঞ্চলিক শক্তির গতিশীলতাকে নাটকীয়ভাবে পরিবর্তন এবং ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির শর্তাবলী জোরদারের প্রচেষ্টাকে জটিল করে তুলতে পারে কী না- বাইডেন প্রশাসন এখন সেই গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখোমুখি হচ্ছে।

ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্কের তিক্ততা রয়েছে। তাই সৌদি আরব যদি নিজস্ব ক্ষেপণাস্ত্র তৈরি শুরু করে তাহলে তেহরান যে ব্যালাস্টিক মিসাইল বানানো বন্ধের ব্যাপারে সম্মত হবে না তা বলার অপেক্ষা রাখে না বলে সিএনএন জানিয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ