মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ

কক্সবাজারে ধর্ষণ মামলার প্রধান আসামি আশিকুল গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কক্সবাজারে স্বামী-সন্তানকে জিম্মি করে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি আশিকুল ইসলামকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রোববার রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, কক্সবাজারে এক নারীকে ‘সংঘবদ্ধ ধর্ষণ’ মামলার প্রধান আসামি আশিকুল ইসলামকে মাদারীপুর থেকে গ্রেফতার করা হয়েছে।

তাকে আটকের পর র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান হোসেন জানিয়েছেন, আশিকুল ইসলাম পলাতক ছিলেন। তিনি এ ঘটনার মূল হোতা। তাকে গ্রেফতার করতে র‍্যাব বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে। সর্বশেষ আজ তাকে মাদারীপুর থেকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে গত শনিবার রাতে এ মামলার এজাহারভুক্ত দুজনসহ তিনজনকে গ্রেফতার করেছে ট্যুরিস্ট পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজার শহরের দক্ষিণ বাহারছড়া গ্রামের রেজাউল করিম (৩০), একই গ্রামের মেহেদী হাসান (২৫) ও চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের উলুবনিয়া গ্রামের মামুনুর রশীদ (২৮)।

এছাড়া হোটেল ব্যবস্থাপক রিয়াজ উদ্দিন ছোটনকেও এর আগে গ্রেফতার করা হয়। এ নিয়ে এ আলোচিত মামলায় মোট পাঁচজনকে গ্রেফতার করা হলো।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ