রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

এসএসসির ফল পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল যারা পায়নি, তারা ৩১ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত ফল পুনঃনিরীক্ষার আবেদন করতে পারবে।

রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক থেকে ফল যাচাইয়ের আবেদন করা যাবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

আবেদন করতে টেলিটকের প্রিপেইড মোবাইল ফোন থেকে মেসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

ফিরতি এসএমএসে আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে পিন নম্বর দেওয়া হবে। পরে RSC লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে পিন নম্বর লিখে স্পেস দিয়ে যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

পুনঃনিরীক্ষার ক্ষেত্রে একই এসএমএসের মাধ্যমে একাধিক বিষয়ের (যে সব বিষয়ের পরীক্ষা হয়েছে) জন্য আবেদন করা যাবে। সেক্ষেত্রে ‘কমা’ দিয়ে বিষয় কোডগুলো পর্যায়ক্রমে লিখতে হবে। প্রতি বিষয়ের জন্য ১২৫ টাকা করে ফি দিতে হবে।

এসএসসি ও সমমানের পরীক্ষায় ২০২১ সালে ৯৩ দশমিক ৫৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, এবং জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৮৩ হাজার ৩৪০ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ