মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ

তুরস্কের আধ্যাত্মিক নেতা শাইখ মাহমুদ আফেন্দির ইন্তেকালে চরমোনাই পীরের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তুরস্কের খ্যাতনামা আলিম ও বুজুর্গ, আধ্যাত্মিকনেতা শাইখ মাহমুদ আফেন্দি ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুরস্কের খ্যাতনামা আলিম ও বুজুর্গ-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে মরহুমের মাগফিরাত কামনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম চরমোনাই পীর।

পীর সাহেব চরমোনাই বলেন, আল্লামা আফেন্দি তুরস্কের নকশবন্দিয়া তরিকার অনেক বড় বুজুর্গ ছিলেন। কামাল আতাতুর্কের ইসলামবিরোধী বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে নকশেবন্দিয়া তরিকার অনুসারীগণ প্রতিবাদ করেছিলেন, তাদের প্রতিবাদের আগুন সারা দেশে ছড়িয়ে পড়ে, তারা সরকারের বিভিন্ন কার্যালয় অবরোধ করেন, গুরুত্বপূর্ণ শহর অভিমুখে যাত্রা করেন।

তিনি আলিম-ওলামাসহ সকল দলমত নির্বিশেষে সকল শ্রেণি ও পেশার মানুষেল কাছে অত্যন্ত সম্মানিত ও প্রিয়ভাজন ছিলেন। তাঁর ইন্তেকালে অপুরণীয় ক্ষতি হলো, যা সহজে পুরণ হবার নয়। তিনি দীনের বহুমুখি খেদমত আঞ্জাম দিয়ে গেছেন। মহান রব্বুল আলামিন দীনের এ মহান বুজুর্গের সকল নেকআমলকে কবুল করে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, আমীন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ