শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন

লাইসেন্স আছে ২৮ হাজার, রিকশা চলে ১০ লাখ: মেয়র আতিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় অধিকাংশ রিকশা অবৈধভাবে চলছে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।

তিনি বলেন, আমাদের রিকশার লাইসেন্স আছে ২৮ হাজার আর চলে ১০ লাখ। অর্থাৎ রিকশার লাইসেন্স সবাই নকল করে চলছে। তাই এবার নিরাপদ চলাচলের ব্যবস্থা নিশ্চিত করতে রিকশায় ডিজিটাল নম্বর প্লেট দেওয়ার উদ্যোগ নিয়েছে ডিএনসিসি।

আজ বুধবার (২৯ জুন) দুপুরে বনানীর হোটেল শেরাটনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ডিএনসিসির মেয়র এসব তথ্য জানান।

আতিকুল ইসলাম বলেন, আমরা আগামী ৬ মাসের মধ্যে রিকশাগুলোতে ডিজিটাল নম্বর প্লেট দেব, কিউআর কোডসহ। কিউআর কোড থাকায় সব তথ্য থাকবে, এভাবে আমরা নিরাপদ চলাচলের ব্যবস্থা করতে পারবো।

প্রথম অবস্থায় ঢাকা শহরে ২ লাখ রিকশায় ডিজিটাল নম্বর প্লেট দেওয়া হবে। এই নম্বর প্লেট আসবে বাইরে থেকে, তাই নকল করার কারও কোনো সামর্থ্য নেই। ধরলেই আমরা বুঝতে পারবো নম্বর প্লেট নকল করা হয়েছে কি না।

তিনি জানান, আগামী মাসে উত্তর সিটি এলাকায় ডিজিটাল কার পার্কিং শুরু হবে। আতিকুল বলেন, স্মার্ট সিটি-স্মার্ট বাংলাদেশ-স্মার্ট ডিএনসিসি আপনাদের উপহার দিতে চাই।

নগরবাসীকে সতর্ক করে আতিকুল ইসলাম বলেন, এই ডেঙ্গুর সময় বাড়িতে বাড়িতে ছাদ বাগান চেক করা চ্যালেঞ্জ; কেউ অব্যবহৃত টায়ার রেখে দিলো না কি, ছাদ বাগান যারা করেছে তারা ঠিকমতো মেইনটেইন করছে কিনা।

তিনি আরও বলেন, গত ১০ দিন যাবৎ ড্রোনের মাধ্যমে প্রত্যেকটি ছাদ বাগান আমরা চেক শুরু করেছি। এটা আমাদের জন্য খুব ইজি হয়ে গেছে। যেখানে আমরা দেখছি কিলবিল করছে ওই বাড়িতে গিয়ে ফাইন করছি।

আমরা বলতে চাই, যার যার বাড়ির দায়িত্ব তার নিতে হবে। আমরা ওষুধ ছিটিয়ে দিচ্ছি। কিন্তু আপনার বাসায় আপনি যদি এডিস মশার জন্ম দেন এর দায়-দায়িত্ব আপনাকে নিতে হবে এবং জেল-জরিমানা ও নিয়মিত মামলা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ