রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

খুলনা বিভাগীয় উলামা সম্মেলন ২০ নভেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যশোর প্রতিনিধি

খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদ-এর উদ্যোগে যশোর আশরাফুল মাদারিস সতীঘাটা মাদরাসায় ২০ নভেম্বর সকাল ৯টা থেকে দিনব্যাপী বিভাগীয় উলামা সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে এ প্রধান অতিথি হিসেবে বয়ান করবেন শাইখুল ইসলাম, আমিরুল হিন্দ, দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসীন, আওলাদে রাসূল সাইয়্যেদ আরশাদ মাদানী দা.বা.।

বিশেষ অতিথি হিসেবে বয়ান করবেন আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ-এর কো-চেয়ারম্যান, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর সিনিয়র সহসভাপতি মাওলানা সাজিদুর রহমান।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেবেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেবেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর  সহসভাপতি মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া। এছাড়াও  বিভাগীয় ও স্থানীয় শীর্ষ উলামায়ে কেরাম বয়ান করবেন।

জানা গেছে, বিকাল ৩টা থেকে আওলাদে রাসূল সাইয়্যেদ আরশাদ মাদানী উলামা, তলাবা ও দ্বীনদার সর্ব সাধারণের উদ্দেশ্যে বয়ান করবেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ