বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

ফরিদাবাদ মাদরাসার তাফসীরুল কুরআন মাহফিল আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর গেন্ডারিয়ায় অবস্থিত দেশের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ এর উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল আগামীকাল শনিবার (৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে।

কাল বাদ যোহর থেকে মাদরাসা প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হবে।

মাহফিলে সভাপতিত্ব করবেন অত্র মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদীস আল্লামা আব্দুল কুদ্দুস।

আমন্ত্রিত মেহমান হিসাবে থাকবেন: শায়েখ মুফতি আবু সাঈদ সাহেব (পীর সাহেব, ফুলছোঁয়া, চাঁদপুর), মাওলানা আব্দুল মতিন বিন হুসাইন (পীর সাহেব, ঢালকানগর, ঢাকা), মুফতি দেলোয়ার হুসাইন (মুহতামিম ও প্রধান মুফতি, আকবর কমপ্লেক্স, মিরপুর, ঢাকা), মুফতি শাহ নেয়ামাতুল্লাহ (খতিব, লালবাগ শাহী মসজিদ, ঢাকা), মাওলানা হাসান (মুহতামিম, দারুল উলুম রূপগঞ্জ, না: গঞ্জ)।

এছাড়া মাহফিলে স্থানীয় অন্যান্য বুজুর্গ হযরতগণ নছীহত পেশ করবেন।

মাহফিলে অংশ নিতে সকলের প্রতি দ্বীনি দাওয়াত দিয়েছেন জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদীস আল্লামা আব্দুল কুদ্দুস ও আয়োজক কর্তৃপক্ষ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ