মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশ’র সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে আগামী ১২ আগস্ট (মঙ্গলবার) সিলেট শহরের দরগাহ হযরত শাহ জালাল (রহ.) জামে মসজিদে উলামা সমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত সমাবেশে শরিক হতে সিলেট যাচ্ছেন মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।
আজ ১২ আগস্ট, মাগরিবের নামাজের পর শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলবে এ সমাবেশ।
সমাবেশের সভাপতিত্ব করবেন সিলেটের দারুল সালাম মাদরাসার মুহতামিম হযরত মাওলানা মুফতি ওলীউর রহমান এবং দরগাহ মাদরাসার মুহতামিম মাওলানা মশুক উদ্দিন।
