শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের

আবু ইউসুফ র. ফাউন্ডেশনের সিরাত কনফারেন্স আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সূফী আবু ইউসুফ র. ফাউন্ডেশনের উদ্যোগে বিশাল ঐতিহাসিক সিরাত কনফারেন্স আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্তমঞ্চে জোহরের পর শুরু হবে।

জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়ার মুহতামিম ও শাইখুল হাদিস মুফতি মুবারকুল্লাহ’র সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে আলোচনা করবেন আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়খ সাজিদুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব এবং যুগ্ন মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। এছাড়াও উপস্থিত থাকবেন পাকিস্তানের মুফতি হাবিবুল্লাহ আরমানি।

সিরাত কনফারেন্সের সার্বিক ব্যবস্থাপনা করবেন ফাউন্ডেশন বাংলাদেশ চেয়ারম্যান মাওলানা গাজী মুহাম্মদ ইয়াকুব ওসমানী। তিনি বলেন, “মানুষের মধ্যে নবীজির ভালোবাসা এবং সমাজে তাঁর আদর্শ প্রতিষ্ঠা করতে আমরা সিরাত কনফারেন্সের আয়োজন করেছি।”

মাওলানা ইয়াকুব ওসমানী দেশবাসীকে আহ্বান জানিয়ে বলেন, “নবীজির আদর্শের মধ্যেই মানুষের মুক্তি নিহিত। তাই কনফারেন্সকে সফল করা আমাদের সকলের দায়িত্ব।”

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ