শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের

শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে বিদেশী মদসহ যুবক গ্রেফতার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মুস্তাকিম আল মুনতাজ (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে বিদেশী মদসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার উত্তরসুর এলাকার শ্রীমঙ্গল-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট বসিয়ে একটি নাম্বারবিহীন সিএনজি অটোরিকশা তল্লাশি করা হয়। এ সময় যাত্রী আসনের পিছনে লুকানো অবস্থায় ৪৬ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত যুবকের নাম মোঃ হাবিব উল্ল্যাহ (৩২)। তিনি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার টিলাগাঁও ইউনিয়নের হুগলিয়া গ্রামের বাসিন্দা।

উদ্ধারকৃত মদের মধ্যে রয়েছে—২৪ বোতল SEAGRAM'S BLEDERS PRIDE, ১১ বোতল BACARDI LIMON ও ১১ বোতল MAGIC MOMENTS। এসব মদের বাজারমূল্য প্রায় ৬৯ হাজার টাকা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ