শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের

হবিগঞ্জে হজ্জ-ওমরাহ মুয়াল্লিম ঐক্য পরিষদ গঠন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আবদুর রউফ আশরাফ

হবিগঞ্জ শ্মশান ঘাটস্থ ইসলামিয়া ট্রাভেলসে আজ সকাল ১০টায় জেলার হজ্জ ও ওমরাহ সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহের স্বত্বাধিকারী মুয়াল্লিমদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব মাওলানা ইরফান আলী এবং পরিচালনা করেন মুফতি হাফেজ বশীর আহমদ। এতে উপস্থিত ছিলেন কাজী মাওলানা নাজমুল হোসেন, মাওলানা মুফতি কামরুল ইসলাম শিবলী, মোঃ জসিম উদ্দিন মুরাদ, মোঃ মায়েল ঠাকুর, মাওলানা মিসবাহ উদ্দিন, মাওলানা আঃ রশিদ, মাওলানা আশিকুর রহমান, হাফেজ আবেদ আলী, হাফেজ শাহ আলম, হাফেজ আব্দুর রহমান প্রমুখ।

সভায় হজ্জ ও ওমরাহ যাত্রীদের মানসম্মত সেবা প্রদান, মুয়াল্লিমদের সার্বিক সুবিধা নিশ্চিতকরণ এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষ্যে ১২ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

আহবায়ক : মাওলানা ইরফান আলী, যুগ্ম আহবায়ক : মোঃ মায়েল ঠাকুর, সদস্য সচিব : মুফতি হাফেজ বশীর আহমদ
এছাড়াও উপস্থিত অন্যান্য মুয়াল্লিমরা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন।

সভায় সিদ্ধান্ত হয়, পরবর্তীতে হবিগঞ্জ জেলার সকল এজেন্সি মালিক ও মুয়াল্লিমদের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। যাত্রীরা যেন সর্বোচ্চ সেবা পান এবং প্রতারণার শিকার না হন—এ ব্যাপারে সবাই ঐকমত্য প্রকাশ করেন।

পরিশেষে মাওলানা ইরফান আলীর বিশেষ মোনাজাতের মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ