শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের

মাওলানা আমিনুল হক নোমানী হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য জানালো পুলিশ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ভোলার বহুল আলোচিত ইমাম, খতিব ও ইসলামি রাজনীতিক মাওলানা আমিনুল হক নোমানী হত্যাকাণ্ডের ব্যাপারে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে পুলিশ। মাওলানা নোমানীর ১৭ বছর তিন মাস বয়সী ছেলে রেদোয়ান ছুরিকাঘাতে বাবাকে হত্যা করেন বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ভোলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ভোলা পুলিশ সুপার মো. শরিফুল হক। 

পুলিশ সুপার জানান, বাবার কঠোর শাসনে অতিষ্ঠ হয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে রেদোয়ানের মধ্যে। বিভিন্ন ধরনের মুভি দেখে রেদোয়ান বাবাকে হত্যার পরিকল্পনা করে। এজন্য সে অনলাইনের মাধ্যমে একটি ছুরি আনে এবং সেই ছুরি দিয়ে একা ঘরে বাবাকে হত্যা করে।

পুলিশ জিজ্ঞাসাবাদের একপর্যায়ে নিহত মাওলানা আমিনুল হক নোমানীর ছেলে মো. রেদেয়ানুল হক তার বাবাকে হত্যার কথা অকপটে স্বীকার করে। রেদোয়ানের দেখানো মতে ভুক্তভোগীর বাসার পেছনে খালের মধ্য থেকে হত্যায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করে পুলিশ ।

গত শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে ইশার নামাজ পড়ে নিজ ঘরে ফেরার পর নৃশংসভাবে মো. আমিনুল হক নোমানী নিহত হন। তিনি ভোলার পরিচিত আলেম এবং ইসলামী ঐক্য আন্দোলনের নেতা ছিলেন। তার হত্যাকাণ্ড দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ