মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মায়ের হাতে হাত রেখে কিশোর অপরাধকে ‘না’ বলার অঙ্গীকার ‘ছদ্মবেশী বাতিল ফেরকা চিহ্নিত করে মুখোশ উন্মোচন করতে হবে’ সব বেসরকারি দাখিল-আলিম মাদরাসার কমিটি পুনর্গঠনের নির্দেশ নতুন বছরে ওমরাহ যাত্রী বেড়েছে ৩০ শতাংশ হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২২ জন হাফেজকে সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথমবার হাফেজে কোরআন সংবর্ধনা দিয়েছে কোরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাব (QCSC)। সংবর্ধনায় বিশ্ববিদ্যালয়ের ২২ জন কোরআনের হাফেজকে ক্রেস্ট ও উত্তরীয় (চাদর) প্রদান করা হয়।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা গোপীবাগ রেলওয়ে ব্যারাক জামে মসজিদের খতিব আবুল হাশেম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান এবং প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম। এছাড়া আইসিটি বিভাগের লেকচারার খন্দকার ওয়ালীউল্লাহ ও ইংরেজি বিভাগের লেকচারার মো. বুলবুল আহমেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

‎প্রধান বক্তা আবুল হাশেম মোল্লা তার বক্তব্যে কোরআনের হাফেজদের মর্যাদা, সমাজে কুরআনের শিক্ষার গুরুত্ব এবং নৈতিক নেতৃত্ব গঠনে কুরআনের ভূমিকার ওপর আলোকপাত করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ধর্মীয় ও সাংস্কৃতিক সচেতনতা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

‎বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, একজন হাফেজ শিক্ষার্থীর পরিচয় তার চরিত্র, নৈতিকতা ও আল্লাহভীতির মাধ্যমে স্পষ্ট হওয়া উচিত। কুরআন ধারণ করা একটি বিশেষ নিয়ামত, যার বাস্তব প্রতিফলন আচরণ ও জীবনযাপনে প্রকাশ পাওয়া জরুরি।

‎কোরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের সভাপতি রিফাতুল ইসলাম। তিনি বলেন, কোরআনের হাফেজদের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে কোরআনভিত্তিক নৈতিকতা ও সাংস্কৃতিক চর্চা জোরদার করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। তিনি আরও জানান, ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও মসজিদে কোরআন শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ