মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ

রাজশাহীতে নিখোঁজ দুই মাদরাসা ছাত্র উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

রাজশাহীতে নিখোঁজ হওয়ার দুই দিন পর মাদরাসা পড়ুয়া দুই কিশোরকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (২ মার্চ) দিবাগত রাতে রাজশাহী মহানগরীর বেলপুকুর বাইপাস মোড় এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃতরা হলো, রিফাত ইসলাম (১৪) ও মো. আকাশ আহমেদ (১৪)।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে র‌্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গত ২৮ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে মতিহার থানার ভাল্লুকপুকুর এলাকা থেকে ওই দুই কিশোর নিখোঁজ হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মতিহার থানায় দুটি সাধারণ ডায়েরি করা হয়েছিল।

জিডির সূত্র ধরে নিখোঁজদের উদ্ধারে তৎপরতা শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ ও র‌্যাব-১ এর একটি যৌথ আভিযানিক দল বেলপুকুর এলাকায় অভিযান চালিয়ে গতকাল রাত সাড়ে ১১টার দিকে দুই কিশোরকে উদ্ধার করতে সক্ষম হয়।

র‌্যাব আরও জানায়, উদ্ধারকৃত দুই কিশোরকে আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনার পেছনে অন্য কোনো চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ