মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ

নারী-শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধের জোরালো দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু ধর্ষণ ও হত্যার ঘটনার তীব্র উদ্বেগ প্রকাশ করে প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছে ভয়েস অব লইয়ার্স ট্রাস্ট। 

বৃহস্পতিবার (৫ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংগঠনটির চেয়ারম্যান ব্যারিস্টার নিশাত মাহমুদ এসব দাবি জানান। 

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, আইন অনুযায়ী দ্রুত পূর্ণাঙ্গ তদন্ত সম্পন্ন করে পরবর্তী ১৮০ দিনের মধ্যে এসব হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করতে হবে, যাতে সমাজে দৃষ্টান্ত স্থাপন করা যায়।

তিনি নারী ও শিশুদের প্রতি সহিংসতা রোধে প্রতিরোধ ব্যবস্থাকে আরও জোরদার করতে গুরুত্বারোপ করেন। এর অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম ও অন্যান্য মাধ্যমে ধর্ষণ ও সহিংসতার শাস্তি সম্পর্কে প্রচারণা বাড়ানোর আহ্বান জানান। পাশাপাশি নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণের সুপারিশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশের মাধ্যমে নারী নির্যাতনের ঘটনা তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর ব্যবস্থা বাধ্যতামূলক করার প্রস্তাব দেওয়া হয়েছে। 

বিজ্ঞপ্তিতে স্কুল পর্যায়ে নারী ও শিশুদের প্রতি সহিংসতা রোধে সরকারি হেল্প লাইন নম্বর সম্পর্কে অবহিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী সকল সরকারি, সামাজিক ও রাজনৈতিক সংগঠনে যৌন হয়রানি প্রতিরোধে অভিযোগ ও প্রতিকার কমিটি গঠন এবং কার্যকর করার আহ্বান জানানো হয়।

এছাড়া নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ধর্ষণ ও হত্যা সংক্রান্ত মামলাগুলোর অগ্রগতি তদারকির জন্য মনিটরিং সেলের তথ্য অনলাইনে প্রকাশের দাবি জানানো হয়েছে। সংগঠনটি বলেছে, দেশে যেকোনো মূল্যে নারী ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ