মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ

লাশ উদ্ধারে গিয়ে হামলার শিকার পুলিশ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নাটোরের সিংড়া উপজেলায় লাশ উদ্ধারে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের দুই উপপরিদর্শক (এসআই)সহ তিন পুলিশ সদস্য। এ সময় পুলিশের গাড়ির গ্লাস ভাঙচুর করা হয়।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের থেলকুড় গ্রামে এ ঘটনা ঘটে। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ব.ম আব্দুন নূর বিষয়টি নিশ্চিত করেছেন। 

আহত পুলিশ সদস্যরা হলেন- পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব কুমার রায় (কালিগঞ্জ ফাঁড়ি), এসআই নেজাম ইসলাম (সিংড়া থানা) ও কনস্টেবল আশরাফুল ইসলাম (কালিগঞ্জ ফাঁড়ি)।

আহতদের মধ্যে কনস্টেবল আশরাফুল ইসলামকে নন্দীগ্রাম উপজেলার একটি হাসপাতালে এবং বিপ্লব কুমার রায় ও নেজাম ইসলামকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে সিংড়া উপজেলার থেলকুড় গ্রামের সিয়াম আলী নামে এক যুবক সরিষা ভাঙানো গাড়িসহ উল্টে মারা যায়। পরিবারের লোকজন গোপনে লাশ বাড়িতে নিয়ে দাফন-কাফনের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পুলিশ খবর পেয়ে নিহতের বাড়িতে যায়। লাশ ময়নাতদন্তসহ আইনগত কার্যক্রমের জন্য মরদেহ উদ্ধার করতে গেলে স্থানীয় এলাকাবাসী বাধা দেন। এক পর্যায়ে পুলিশের সঙ্গে স্থানীয়দের কথা কাটাকাটির হয়। এসময় স্থানীয়রা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এবং পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। এতে পুলিশের দুই উপপরিদর্শক (এসআই) সহ তিন পুলিশ সদস্য আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ব.ম আব্দুন নূর বলেন, পুলিশ নিহতের বাড়িতে মরদেহ উদ্ধারসহ আইনগত কার্যক্রম গ্রহণের জন্য গেলে তাদের কাজে বাধা দেন এবং তিন পুলিশ সদস্যের ওপর হামলা করে স্থানীয়রা। বর্তমানে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ