মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

রাজশাহীর বাঘায় সিএনজি–ভটভটির মুখোমুখি সংঘর্ষ: নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

রাজশাহীর বাঘা উপজেলায় সিএনজি অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন। 

সোমবার (৯ মার্চ) সকালে বাঘা-লালপুর সড়কের বাঘা উপজেলার চন্ডিপুর এলাকায় হযরত আলীর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লালপুর উপজেলার নওপাড়া গ্রামের সিএনজি চালক যাত্রী নিয়ে বাঘার দিকে যাচ্ছিলেন। সিএনজিটি চন্ডিপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।

নিহতরা হলেন, লালপুর উপজেলার নওপাড়া গ্রামের সিএনজি চালক শরিফুল ইসলাম (৪৫), সিএনজির যাত্রী লালপুর উপজেলার বধুপাড়া গ্রামের নিরাপদ দাসের ছেলে বিধান দাস (৫৫) এবং একই উপজেলার আন্দী গ্রামের নাজিম উদ্দিনের স্ত্রী রকেনা বেগম (৯০)।

আরও জানা গেছে, দুর্ঘটনায় আহত হয়েছেন আন্দী গ্রামের নাজিম উদ্দিনের ছেলে শাহাজান আলী (৩৫) এবং চকবাদুড়িয়া গ্রামের আবদুল হান্নানের স্ত্রী সীমা বেগম (৫০)। তাদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শী আলমগীর হোসেন জানান, সকালে ঘন কুয়াশার কারণে সড়কে দৃশ্যমানতা কম ছিল। সম্ভবত কুয়াশার কারণে একে অপরকে দেখতে না পাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক গণমাধ্যমকে বলেন, লালপুর থেকে একটি সিএনজি পাঁচজন যাত্রী নিয়ে বাঘার দিকে আসছিল। পথে ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ তিনজন নিহত হন। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত সিএনজি ও ভটভটি উদ্ধার করা হচ্ছে।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ