মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

যশোরে মানববন্ধন: ধর্ষণ-হত্যা ও নিপীড়নের প্রতিবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ধর্ষণ, হত্যা ও নারীর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধে কঠোর আইন প্রয়োগ করতে হবে এবং রাস্তাঘাটে, কর্মক্ষেত্র নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে।

সোমবার (৯ মার্চ) সকাল ১০টায় যশোর প্রেস ক্লাব চত্বরে ধর্ষণ-হত্যা ও নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়ে। উক্ত মানববন্ধনে ধর্ষণ-হত্যা ও নিপীড়নের প্রতিবাদে নেতৃবৃন্দরা এসব কথা বলেন।

বক্তারা বলেন, আইন সংশোধন করে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করা হলেও ধর্ষণ-নির্যাতন কমছে না। কারণ বিচারের বাণী এখনও নিভৃতে কাঁদছে। তাই আইনের শাসন নিশ্চিত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করতে হবে। পাশাপাশি ধর্ষক, নিপীড়কদের সামাজিকভাবে বয়কট করতে হবে। অপরাধীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারলে সমাজ থেকে অপরাধ কমিয়ে আনা সম্ভব। এজন্য বক্তারা অপরাধীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

জনউদ্যোগ যশোরের আহ্বায়ক প্রকৌশলী নাজির আহমদের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন- শ্রমিক নেতা মাহবুবুর রহমান মজনু, রাজনৈতিক ব্যক্তিত্ব হাসিনুর রহমান, যশোর জজ কোর্টের সাবেক পিপি অ্যাড. আবুল হোসেন, সুরধুণীর সভাপতি হারুর-অর রশীদ, অবসরপ্রাপ্ত শিক্ষক শাহীন ইকবাল, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, মহিলা পরিষদের যশোর জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুলতানা রহমান জলি, জনউদ্যোগের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক সুরাইয়া শরীফ, নারী ফোরামের আহ্বায়ক নারীনেত্রী অ্যাড. সৈয়দা মাসুমা বেগম, মহিলা পরিষদের আইন বিষয়ক বিষয়ক সম্পাদক ও জনউদ্যোগ সদস্য নারী নেত্রী অ্যাড. কামরুন নাহার কনা, প্রাইডের নির্বাহী পরিচালক উজ্জ্বল কুমার বালা, আইইডি যশোর কেন্দ্রের ব্যবস্থাপক বীথিকা সরকার, ছাত্রনেতা ও চিত্রশিল্পী রাশেদ খান, শিক্ষার্থী রুবিনা খাতুন প্রমুখ। মানববন্ধন পরিচালনা করেন জনউদ্যোগের সদস্য সচিব কিশোর কুমার কাজল।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ