মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

জেলা প্রশাসক আমিনুল আরও বলেন, ডেঙ্গু মূলত জমে থাকা পরিষ্কার পানিতে জন্ম নেওয়া এডিস মশার মাধ্যমে ছড়ায়। তাই বাসা বাড়ির ছাদ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ড্রাম বা পানির পাত্রে যাতে পানি জমে না থাকে সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই।

শনিবার (১৪ মার্চ) সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের কাটাখালি এলাকায় এসো দেশ ও পৃথিবী বদলাই, নিজ আঙিনা পরিষ্কার রাখি, দূষণমুক্ত পরিবেশ গড়ি” এ কর্মসূচির উদ্বোধনে তিনি একথা বলেছেন।

ছাদ বাগানের বিষয়ে জেলা প্রশাসক বলেন, বর্তমানে অনেকেই বাড়ির ছাদে বাগান করছেন, যা পরিবেশের জন্য ইতিবাচক উদ্যোগ। তবে ছাদ বাগানের টব বা পানির পাত্রে যেন পানি জমে না থাকে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। নিয়মিত ছাদ বাগান পরিষ্কার রাখা এবং অপ্রয়োজনীয় পাত্র সরিয়ে ফেললে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমে যাবে।

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। সবাই সচেতন হলে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব। পরিচ্ছন্ন পরিবেশ শুধু একটি শহরকে সুন্দর করে না, এটি মানুষের সুস্থ জীবনযাপনের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডেঙ্গু প্রতিরোধ করতে হলে সবাইকে সচেতন হতে হবে এবং নিজেদের বাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে সবাইকে বিশেষভাবে বলেছেন।

এসময় স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক গণ প্রতি রায়, সিভিল সার্জন ডা. মো. রুহুল আমিন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মামুন খান, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. নুর নবী শেখ, পৌর প্রশাসনিক কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ও বিশিষ্ট সমাজ সেবক হাজি আব্দুস সাত্তারসহ জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করতে হবে এবং নিজেদের বাড়ির আঙিনা পরিষ্কার রাখার অভ্যাস গড়ে তুলতে হবে বলে উপস্থিত সবাই অঙ্গীকার করেছেন।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ