মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

ঈদযাত্রায় গাজীপুর মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে শুরু হয়েছে ঘরমুখো মানুষের ঈদযাত্রা। মহাসড়কের বিভিন্ন স্থানে দেখা গেছে যানবাহনের বাড়তি চাপ। ভিড় এবং বিড়ম্বনা এড়াতে ছুটি শুরু হওয়ার আগেই অনেকে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরছেন। তাদের সরব উপস্থিতি ও যানবাহনের বাড়তি চাপ থাকায় কয়েকটি পয়েন্টে গাড়ির ধীর গতি রয়েছে। যানজট এড়াতে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।

সোমবার (১৬ মার্চ) সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে বাড়ি ফিরতে শুরু করেছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। যানবাহনের চাপ বাড়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী, কলেজ গেইট, গাজীপুরা ও চান্দনা চৌরাস্তায় দেখা গেছে গাড়ির ধীরগতি। এছাড়া চান্দনা চৌরাস্তায় সড়কে গাড়ি পার্কিং করে যাত্রী উঠানামা করায় এ অবস্থা সৃষ্টি হয়েছে। তবে মহাসড়কের অন্য অংশ দিয়ে স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে।

এছাড়া ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় ও আশেপাশের এলাকায় বেড়েছে যানবাহনের সংখ্যা। তবে এই অংশ দিয়ে অনেকটা স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে। ভোগান্তি ছাড়াই গন্তব্যে পৌঁছাতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। তবে পোশাক কারখানা ছুটি হলে মহাসড়কে গাড়ি ও মানুষের চাপ বাড়বে। এতে যানজটের শঙ্কা করছেন যাত্রী, চালক ও স্থানীয়রা।

এ ব্যাপারে গাজীপুর মহানগর পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর তরিকুল ইসলাম বলেন, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশের বাড়তি প্রস্তুতি রয়েছে। যানজট নিরসনে মহাসড়কের বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। ঈদে তেমন ভোগান্তি হবে না বলে জানিয়েছেন তিনি।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ