মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

ঈদে ফিরতি ট্রেনযাত্রায় আজ মিলছে ২৮ মার্চের টিকিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ঈদ শেষে ঘরমুখো মানুষের কর্মস্থলে ফেরার চাপ সামাল দিতে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি অব্যাহত রেখেছে বাংলাদেশ রেলওয়ে। এর অংশ হিসেবে আজ বুধবার (১৮ মার্চ) ২৮ মার্চের ফিরতি যাত্রার টিকিট বিক্রি করা হচ্ছে।

রেলওয়ে সূত্র জানায়, শতভাগ অনলাইনে বিক্রি করা হচ্ছে টিকিট। সার্ভারের চাপ কমাতে অঞ্চলভেদে ভিন্ন সময়ে টিকিট ছাড়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে, আর পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়।

ঈদের পর ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে গত ১৩ মার্চ থেকে। সেই ধারাবাহিকতায় প্রতিদিন নির্ধারিত তারিখ অনুযায়ী টিকিট বিক্রি করা হচ্ছে। আজ পাওয়া যাচ্ছে ২৮ মার্চের টিকিট, আর আগামীকাল ১৯ মার্চ বিক্রি করা হবে ২৯ মার্চের টিকিট।

যাত্রীরা ‘রেল সেবা’ অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে সহজেই টিকিট সংগ্রহ করতে পারবেন। এজন্য নির্ধারিত প্ল্যাটফর্মে লগইন করে ভ্রমণের তারিখ, যাত্রার শুরু ও গন্তব্য স্টেশন নির্বাচন করে টিকিট অনুসন্ধান করতে হবে।

আসন খালি থাকলে পছন্দ অনুযায়ী আসন নির্বাচন করে অনলাইনেই মূল্য পরিশোধ করা যাবে। পরিশোধ সম্পন্ন হলে ই-টিকিট স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হবে এবং যাত্রীর ই-মেইলেও পাঠানো হবে। পরে তা প্রিন্ট করে বা ডিজিটাল কপি দেখিয়ে ভ্রমণ করা যাবে।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ