মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

তেলের সরবরাহ স্বাভাবিক আছে, তবে কালোবাজারি হচ্ছে: জ্বালানি মন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, তেলের সরবরাহ সবসময়ই আছে তবে হঠাৎকরে চাহিদা বেড়ে যাওয়ায় দুর্নীতি-কালোবাজারি করে সংকট সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।

শুক্রবার (২৭ মার্চ) বেলা ১২ টার দিকে সিরাজগঞ্জ ৬৮ মেগাওয়াট সোলার পার্ক পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমি বারবারই বলেছি আমাদের তেলের সমস্যা নাই। তবে সমস্যা হচ্ছে যে, পেট্রল পাম্পে আগে দিনে এক লরি তেল লাগতো, এখন হঠাৎ করে যুদ্ধের কারণে মানুষ তেল সংগ্রহ শুরু করেছে। যার কারণে ওই পেট্রল পাম্প আগে সারাদিনে যা বিক্রি করত এখন দুই ঘন্টায় তা শেষ হয়ে যায়। তারপর পাম্পটি বন্ধ হয়ে যায়, আর বলা হয় পেট্রল পাম্প বন্ধ হয়ে গেছে। পেট্রোল পাম্পের যে ধারণক্ষমতা আছে সেটার যদি ব্যবহার বেশি হয়ে যায় তাহলে তো স্বাভাবিকভাবেই বন্ধ হয়ে যাবে।

মন্ত্রী আরও বলেন, তেল সরবরাহ সবসময়ই আছে। তবে হঠাৎ করে তেলের চাহিদা বেড়ে যাওয়ার মধ্যে দুর্নীতি আছে এবং কালোবাজারি হচ্ছে। সেটা সিরাজগঞ্জসহ সারা দেশেই সেটা ধরা পড়ছে। সারা দেশের জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের নির্দেশ দেয়া হয়েছে। তারা এ বিষয়ে মনিটরিং করছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ