মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

স্ত্রী ও দুই সন্তানসহ পাশাপাশি কবরে সমাহিত হলেন মুফতি আব্দুল মুমিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুমিল্লায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত একই পরিবারের চার সদস্যকে পাশাপাশি দাফন করা হয়েছে। লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের তিতারকান্দি গ্রামে তাদের সমাহিত করা হয়। এটি রাজধানীর মোহাম্মদপুর জামিয়া মোহাম্মদিয়া আরাবিয়ার প্রধান মুফতি ও শাইখুল হাদিস মুফতি আব্দুল মুমিনের শ্বশুর বাড়ি। সেখানে স্ত্রী ও সন্তানসহ পাশাপাশি কবরে সমাহিত হলেন তিনি।

গতকাল কুমিল্লার কালাকচুয়া এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত চারজনের জানাজা শুক্রবার (২৭ মার্চ) বাদ জুমা লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের তিতারকান্দি গ্রামের বশাহাজী পাটওয়ারী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরে পাশাপাশি চারটি কবরে তাদের দাফন করা হয়।

নিহতরা হলেন, নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের মুফতি আব্দুল মুমিন (৫০), তার স্ত্রী ঝর্ণা বেগম (৪০), ছেলে সাইফ (৭), মেয়ে লাবিবা (১৮)। দুর্ঘটনায় অপর নিহত প্রাইভেটকারচালক জামাল হোসেন (৫২)।

নিহত মুফতি আব্দুল মুমিনের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া গ্রামে। তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমদের ভগ্নিপতি। এই দুর্ঘটনায় মাওলানা ফয়সাল আহমদ বোন, ভগ্নিপতি এবং ভাগনে-ভাগনিকে হারান। ওই গাড়িতে থাকা তার ভাগিনা আবরার সৌভাগ্যক্রমে বেঁচে যান।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ