মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে

হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

জামালপুরের ইসলামপুর থানায় বিস্ফোরক আইনের একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে হাজিরা দিতে এসেছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, যুবলীগের সভাপতিসহ ১০ নেতাকর্মী। তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (২৯ মার্চ ২০২৬) দুপুরে জামালপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতে তারা আত্মসমর্পণ করেন। শুনানি শেষে বিচারক মোস্তাফিজুর রহমান তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে যাওয়া ব্যক্তিরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান খলিল, যুবলীগের সভাপতি হারুনুর রশিদ হারুন, গোয়ালেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন মন্ডল, মনজুরুল, মোফাজ্জল, জুয়েল, সোহাগ, তোতা ফকির ও বাশেদ আলী।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৬ ডিসেম্বর ইসলামপুর উপজেলার গোয়ালেরচর সভারচর গ্রামের মো. হাফিজুর রহমান বাদী হয়ে ইসলামপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১২৮ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়। এছাড়া আরও ২০০ থেকে ২২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

পরে ইসলামপুর থানা পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। ওই মামলায় ১০ জন আসামি রোববার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ