মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে

খোঁজ মিলছে না মাদরাসা শিক্ষার্থী যমজ দুই ভাইয়ের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা থেকে মাদরাসায় যাওয়ার পথে নিখোঁজ হওয়া যমজ দুই ভাইয়ের খোঁজ মেলেনি তিন দিনেও।

ঘটনার দুই দিন পর নিখোঁজের পরিবার থেকে মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে বেলকুচি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয় বলে জানান বেলকুচি থানার ওসি ইমাম জাফর।

রোববার উপজেলার নিজ বাড়ি থেকে বেলকুচি উপজেলায় অবস্থিত মাদ্রাসায় যাওয়ার পথে তারা নিখোঁজ হয়।

নিখোঁজরা হলো- শাহজাদপুর উপজেলার সনাতনী ইউনিয়নের ধীতপুর গ্রামের নজরুল ইসলামের যমজ দুই ছেলে রাসেল (১১) ও রাশেদুল (১১)। তারা বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের বওড়া বারেক মাওলানা কওমিয়া মাদ্রাসার ছাত্র।

শিশুদের বাবা নজরুল বলেন, মাদ্রাসায় যাওয়ার জন্য রোববার সকালে বাড়ি থেকে বের হয়ে দুই ভাই নৌকায় করে এনায়েতপুরে যায়। সেখান থেকে মুকুন্দগাতি বাজার হয়ে মাদ্রাসায় যাচ্ছিল তারা। মুকুন্দগাতি বাজার এলাকায় যাওয়ার পর তারা নিখোঁজ হয়। এরপর থেকে আত্মীয় স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তাদের সন্ধান পাওয়া যায়নি বলে জানান তিনি।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ