বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক

‘শিশুদের হাম ও জ্বালানি সংকট মোকাবিলায় আরও দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান উদ্বেগ প্রকাশ করে বলেছেন, সারাদেশেই হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়েই চলছে। সরকারি হিসেবেই রাজশাহীতে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। হামের মতো প্রতিরোধযোগ্য একটি রোগ নতুন করে শিশুদের মৃত্যুর কারণ হয়ে দাড়ানো রাষ্ট্র হিসেবে আমাদের ব্যর্থতার লক্ষণ। হামের প্রাদুর্ভাব রোধে টিকার পাশাপাশি ইতোমধ্যেই আক্রান্ত শিশুদের চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা জরুরী। কিন্তু হাম যেভাবে দ্রুত ছড়িয়ে পড়ছে তাতে চিকিৎসা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। সরকারকে বলবো, দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিন। আর কোন শিশুর মৃত্যু আমরা দেখতে চাই না।

বুধবার (১ এপ্রিল) এক বিবৃতিতে মাওলানা গাজী আতাউর রহমান উপর্যুক্ত মন্তব্য করেন।

জ্বালানি সংকট প্রসঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র বলেন, সরকারের মন্ত্রীর কথা শুনলে মনে হয় জ্বালানি নিয়ে দুঃচিন্তার কিছু নাই কিন্তু পাম্পগুলোতে দীর্ঘ সারি তৈরি হচ্ছে, জ্বালানির অভাবে উপকূলের জেলেরা নদীতে মাছ ধরতে যেতে পারছে না। খুলনা, বরগুনা, শরীয়তপুরসহ উপকূলে হাজার হাজার জেলে পরিবার পথে বসতে চলেছে জ্বালানি সংকটের কারণে নদী যেতে না পারার কারণে। আমরা জানি এটা বৈশ্বিক সংকট। কিন্তু এই সংকট যখন মানুষের রুটি-রুজির ওপরে আঘাত করে তখন সরকারের উচিত তরিৎ পদক্ষেপ নেওয়া। বিশেষ করে উপকূলের জেলেদের জন্য বিশেষ ব্যবস্থাপনায় জ্বালানির ব্যবস্থা করতে হবে। সামনেই নিষেধাজ্ঞার মৌসুম চলে আসছে। এই সময়ে তারা নদীতে বা সাগরে যেতে না পারলে তাদের আর্থিক সংকট তীব্র হবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ