মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে

সৌদি প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি সতর্ক বার্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্ক বার্তা দিয়েছে দেশটির রাজধানী রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। বার্তায় চলমান যুদ্ধ সংক্রান্ত কোনো ধরনের ছবি বা ভিডিও ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের ব্যাপারে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। 

বুধবার (১ এপ্রিল) সৌদির প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করে জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেখানকার বাংলাদেশ দূতাবাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়ে, সম্প্রতি সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সতর্কতাবাণী প্রচার করা হয়েছে। মিসাইল বা ড্রোন প্রতিরোধ অথবা মিসাইল বা ড্রোন প্রতিরোধ করার পর মাটিতে পতিত হওয়া পরবর্তী যে কোনো ধরনের তথ্য, ছবি বা ভিডিও ধারণ করা, আদান প্রদান করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা আইনত দণ্ডনীয় এবং এর জন্য শাস্তির সম্মুখীন হতে হবে।

এ প্রেক্ষাপটে সৌদি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ সংক্রান্ত যেকোনো ছবি, ভিডিও বা স্পর্শকাতর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক, ইউটিউব, এক্স) প্রচার, মোবাইলে সংরক্ষণ এবং পারস্পরিক আদান-প্রদান করা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হলো।

 

জেডএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ