মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ

নীলফামারীতে ছাত্র জমিয়তে একঝাঁক তরুণ শিক্ষার্থীর যোগদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

ছাত্র জমিয়ত বাংলাদেশের আদর্শ, নীতি ও সাংগঠনিক কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে নীলফামারী জেলা শহর ও সদর উপজেলার একঝাঁক তরুণ শিক্ষার্থী সংগঠনটিতে যোগদান করেছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাদ মাগরিব নীলফামারী সদর উপজেলায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে ছাত্র জমিয়ত বাংলাদেশে যোগদান করেন।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশ নীলফামারী জেলা শাখার আহ্বায়ক হোসাইন আহমদ, যুগ্ম আহ্বায়ক সফিয়ার রহমানসহ জেলা শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানান। তারা বলেন, দেশ, সমাজ ও উম্মাহর কল্যাণে আদর্শবান, দক্ষ ও নৈতিকতাসম্পন্ন তরুণ প্রজন্ম গড়ে তুলতে ছাত্র জমিয়ত বাংলাদেশ ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

নেতৃবৃন্দ নবাগত শিক্ষার্থীদের সংগঠনের নীতি-আদর্শ ধারণ করে সুশৃঙ্খলভাবে সাংগঠনিক কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

নবাগত শিক্ষার্থীরা ছাত্র জমিয়ত বাংলাদেশের আদর্শ ও লক্ষ্য-উদ্দেশ্যের প্রতি আস্থা প্রকাশ করে সংগঠনের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ