বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার

নিবন্ধন ছাড়া চলবে না প্রাথমিক বিদ্যালয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ বলেন, নিবন্ধন ও একাডেমিক স্বীকৃতি ছাড়া কোন বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পাঠদান কার্যক্রম চালাতে পারবে না। এখন যেসব প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেগুলোকেও নিবন্ধন নিতে হবে।

আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।

ফরিদ আহাম্মদ বলেন, খুব শিগগিরই জারি হবে এ সংক্রান্ত প্রজ্ঞাপন। তবে এর বাইরে থাকবে ইংরেজি মাধ্যম স্কুল। একাডেমিক স্বীকৃতির জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে আবেদন করতে হবে। যা ৩০ দিনের মধ্যে জেলা শিক্ষা অফিসার বিবেচনা করে স্বীকৃতি দেবেন। ১ বছরের জন্য নিবন্ধন ও ৩ বছরের জন্য একাডেমিক স্বীকৃতি দেয়া হবে।

সচিব আরও বলেন, এ বছর প্রাথমিকে বৃত্তি পরীক্ষার বদলে ক্ষুদে অলিম্পিয়াডের মত কার্যক্রম নেয়া হবে।

বর্তমানে যে স্কুলগুলো আছে তার মাত্র ১০ শতাংশ নিবন্ধিত। বাকি ৯০ শতাংশ অনিবন্ধিত। অনিবন্ধিত এসব শিক্ষা প্রতিষ্ঠানকে নিবন্ধন নেওয়ার জন্য তিন মাস সময় দেওয়া হবে।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ