বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
এবারের হজে ৬৪০ কোটি লিটার পানি সরবরাহ করেছে সৌদি আরব ‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী

জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ও পুরস্কার বিতরণী শনিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তৃতীয়বারের মতো হিফযুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত দেশব্যাপী জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতা ২০২৪-এর গ্র্যান্ড ফিনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হতে যাচ্ছে।

আগামী ২৭ জানুয়ারি (শনিবার) সকাল ৮টায় আগুলিয়া এস.এস.আর. স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে এই আয়োজন অনুষ্ঠিত হবে।

হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বিজিএমইএর পরিচালক মিজানুর রহমান, প্রধান অতিথি শ্রাবনী নীটওয়্যার লি. এর এম.ডি. ইঞ্জিনিয়ার মোঃ বেলায়েত হোসেন রিপন, প্রধান আলোচক ঢাকার জামিয়া শরিফিয়া লালবাগের শাইখুল হাদিস মুফতি আরিফ বিন হাবিব, উদ্বোধক শেখ বাবুল আক্তার জাহিদ উপস্থিত থাকবেন।

এছাড়া বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা হোসাইন আহমাদ ইসহাকী, আওয়ার ইসলাম সম্পাদক মুফতি হুমায়ূন আইয়ুব ও হিফযুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ’র উপদেষ্টা মুফতি নূরুল আলম ইসহাকী

হিফযুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ’র চেয়ারম্যান হাফেজ মাওলানা মুফতী হুমায়ূন সাঈদ জানান, ধারবাহিকভাবে তিন বছর ধরে আমরা জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতা আয়োজন করছি। বাংলার ঘরে ঘরে কুরআনের আলো পৌছানো এবং আমাদের ছেলেদের প্রতিভা বিশ্বব্যাপী জানান দিতেই এই আয়োজন।

তিনি বলেন, আয়োজনে সার্বিকভাবে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই প্রতিযোগিতা যেন ধারাবাহিকভাবে চলতে থাকে সেই দোয়া চাই সবার কাছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ