সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৫ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারে ভর্তি শুরু আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

রাজধানীর ঐতিহ্যবাহী গবেষণাধর্মী প্রতিষ্ঠান শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকার ১৪৪৫-৪৬ হিজরি শিক্ষাবর্ষের ভর্তি শুরু হচ্ছে ৫ই শাওয়াল সকাল ৯টা থেকে। আগ্রহী তালিবে ইলমদেরকে যথাসময়ে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য বিশেষভাবে আহবান জানান মাদ্রাসা কর্তৃপক্ষ।

জানা যায়, এবছর ইফতা বিভাগে ৫০ জন, উলুমুল হাদিস বিভাগে ৪০জন, তাফসির বিভাগে ৩০ জন, আদব বিভাগে ৫০ জন, দাওরায়ে হাদিসে ২০০ জন এবং মিশকাত জামাতে ১০০ জন শিক্ষার্থী ভর্তি নেয়া হবে। তাই কোটা পূরণের পূর্বেই আগ্রহীদের ভর্তি নিশ্চিত করতে হবে।

প্রতিষ্ঠানটির যাবতীয় খরচ বিষয়ে জানা যায়, ভর্তি ফি: ২০০০ ( দুই হাজার ) টাকা, ফরম: ২০০ টাকা,আইডি কার্ড: ২৫০ টাকা, খোরাকি: ( দাওরা-মিশকাত ) যাকাতের উপযুক্ত: সম্পূর্ণ ফ্রি। আর নন যাকাত ২০০০ ( দুই হাজার ) টাকা, ( তাখাসসুসাত ) : নন যাকাত: ২৫০০ ( পঁচিশ‘শ ) টাকা , ইমদাদি: উপযুক্ত হলে সাধ্যানুযায়ী ।

যাতায়াত: ঢাকার যে কোনো জায়গা থেকে কুড়িল বিশ্বরোড নেমে পূর্বদিকে ৪০০মিটার কুড়াতলী বাজার, আল-হেরা টাওয়ার।

যোগাযোগ: 01819-251070 মহাপরিচালক

01723-222241 শিক্ষাসচিব

 

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ