দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আজ রোববার (১২ মে)। বেলা ১১টায় সারা দেশে দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। মাদরাসা শিক্ষা বোর্ডের এক চিঠিতে ফলাফল জানার বিস্তারিত নিয়মাবলী উল্লেখ করা হয়েছে।
শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবে। শিক্ষার্থীরা ওয়েবসাইটে রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর ইনপুট করে ফলাফল দেখতে পারবে। বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.bmeb.gov.bd-এ অনলাইন সেবা-১ কর্নারে দাখিল পরীক্ষা-২০২৪-এ ক্লিক করে জেলার কেন্দ্রভিত্তিক মাদরাসার রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।
www.educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে রোল ও রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবে শিক্ষার্থীরা।
যারা এসএমএসের মাধ্যমে ফলাফল দেখতে চায়, তাদের ফলাফল প্রকাশের আগে প্রিরেজিস্ট্রেশন করতে হবে