শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস শিক্ষাবোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ ক্বওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ (একাংশ)-এর ১৪৪৬ হি./২০২৫ইং কেন্দ্রীয় মারকাজ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

আজ সোমবার (১৭ মার্চ) আল্লামা ওবায়দুল্লাহ হামযাহ-এর তত্ত্বাবধানে আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ এর কেন্দ্রীয় কার্যালয় হতে এ ফলাফল প্রকাশিত হয়।

পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৫০৩৭ জন ( পাঁচ হাজার সাইত্রিশ জন)। পাসের হার ৮২, ১৪%।

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল্লামা ফুরকানুল্লাহ খলীল (সিনিয়র সহ সভাপতি আন্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ ও নায়েবে মুহতামিম জামিয়া দারুল মারিফ), আল্লামা সাইফুদ্দীন কাসেমী (মুদিরে ইমতিহান আন্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ ও মুহতামিম জামিয়া মাদানিয়া সিলোনিয়া মাদ্রাসা ফেনী), মাওলানা মুহসিন শরীফ (সহকারী মহাসচিব আন্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ ও মুহতামিম রাজারকুল মাদ্রাসা কক্সবাজার), মাওলানা মুফতি হাসান মুরাদাবাদী (সহকারী মহাসচিব আন্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ ও মুহতামিম তালিমুল ইসলাম মাদ্রাসা চন্দনাইশ), মাওলানা হাফেজ তৈয়ব (উপদেষ্টা আন্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ ও মুহতামিম সেগুন বাগান তালীমুল কোরআন মাদ্রাসা), মাওলানা মুফতি বুরহান (সাংগঠনিক সম্পাদক আন্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ ও মুহাদ্দিস জামিয়াতুন নূর আল আলামিয়্যাহ বাংলাদেশ), মাওলানা সাঈদুল হক (দপ্তর সম্পাদক আন্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ), মাওলানা রুহুল কাদের (সহকারী অর্থ সম্পাদক আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ ও সিনিয়র শিক্ষক জামিয়াতুন নূর আল আলামিয়্যাহ বাংলাদেশ) প্রমুখ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ