শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

ঈজাহুল মিশকাতের নতুন সংস্করণ বাজারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিশকাতুল মাসাবিহের প্রখ্যাত একটি ব্যাখ্যা গ্রন্থের নাম ঈজাহুল মিশকাত। এটি উপমহাদেশের তালিবে ইলমদের পরিচিত একটি কিতাব। দরসে নেজামীর প্রায় প্রতিটি হাদিস গ্রন্থ হল করতে ঈজাহুল মিশকাত তালিবে ইলমদের কাছে অত্যন্ত প্রিয় পাথেয়।

সম্প্রতি কিতাবটির নতুন সংস্করণ প্রকাশিত হয়েছে। হাদিস শরিফের প্রতিটি কিতাবের জন্য ঈজাহুল মিশকাতের নতুন সংস্করণটি খুবই উপকারী হয়েছে বলে উলমায়ে কেরাম মত প্রকাশ করেছেন।

১০ খণ্ডে প্রকাশিত নতুন তারতীবের উর্দু কিতাবটিতে থাকছে:

১• সকল হাদিস আরবী এবং ব্যখ্যাসহ অর্থ ৷

২• আগের সংস্করণে বাদ পড়া হাদীসগুলোর তাশরীহ ৷

৩• হাদীস নাম্বার পূর্ণ কিতাব অনুসারে এবং বাব অনুসারে ৷

৪• সকল হাদীসের তাখরীজ ৷

৫• হাদীস বর্ণনাকারী তথা রাবীর সংক্ষিপ্ত জীবনী ৷

৬• ইলমে হাদীস সম্পর্কে মুকাদ্দামা।

৭• মুকাদ্দামাতুশ শায়খের মতন ও অর্থ ৷

৮• প্রায় হাদীসে প্রাসঙ্গিক উনওয়ান- শিরোনাম৷

৯. জটিল শব্দগুলোর সংক্ষিপ্ত তাহকীক ৷

১০ ৷ সময়ের দাবী অনুসারে নিত্যনতুন প্রয়োজনীয় বিষয়ের বিস্তারিত আলোচনা ৷

লেখক: শারেহুল হাদীস আল্লামা রফীক আহমদ রহ• মুহাদ্দিস ও তাফসীর বিভাগীয় প্রধান: আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া ৷

নতুন তারতীব ও সংযোজন : মাওলানা রিজওয়ান রফীক জমীরাবাদী ফাজেল: আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া ৷ নির্বাহী সম্পাদক: মাসিক আল আবরার ৷

প্রকাশক: আশরাফিয়া লাইব্রেরি জামিয়া রোড়, পটিয়া, চট্টগ্রাম। মূল্য: প্রতি খন্ড ৪০০ টাকা করে ১০ খণ্ড মোট ৪০০০ (চার হাজার) টাকা। যোগাযোগ: 01873138138

 এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ