সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
মারকাজুশ শাইখ আরশাদ আল-মাদানী ঢাকায় ইফতা বিভাগে ভর্তি চলছে পটিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আবু তাহের নদভী আর নেই কওমি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিচ্ছে আস-সুন্নাহ, পুরস্কার ৪৫ লক্ষ টাকার স্বচ্ছতা নিশ্চিতে ফেনীর সব তেল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ ৯ এপ্রিল বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে সাধারণ ছুটি ঘোষণা ভালো থাকিস বন্ধু ‎প্রাণের সিকান্দার! মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান আলোকিত সমাজ বিনির্মাণে মাওলানা শাহ তৈয়্যেব আশরাফের বহুমুখী খেদমত কেন শিক্ষকতা বিমুখ হচ্ছেন মেধাবী কওমি তরুণরা? নারায়ণগঞ্জের জামিয়া আরাবিয়া দারুল উলুম বাগে জান্নাতে ভর্তি কার্যক্রম চলছে

সিলেটে একদিনে বেফাকের দুই অনুষ্ঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-বেফাক আগামী বৃহস্পতিবার (১৫ মে) বিভাগীয় শহর সিলেটে একদিনে দুটি অনুষ্ঠানের আয়োজন করেছে। এর একটি হলো মুহতামিম সম্মেলন এবং অপরটি কৃতী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ।

মুহতামিম সম্মেলনটি বেলা ১১টায় নগরীর গ্র্যান্ড ইমারাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের আয়োজন করেছে সিলেট জেলা বেফাক।

এতে প্রধান অতিথি থাকবেন বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক। বিশেষ অতিথি থাকবেন বেফাকের প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী। আমন্ত্রিত অতিথিদের মধ্যে থাকবেন কেন্দ্রীয় উপদেষ্টা হাফিজ মাওলানা শায়খ মজদুদ্দীন আহমদ, হাফিজ মাওলানা মুফতী ওলিউর রহমান, কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন আহমদ গহরপুরী ও মাওলানা শায়খ আব্দুল গাফফার।

সিলেট জেলা বেফাকের সাধারণ সম্পাদক মুফতী আবুল হাসান জকিগঞ্জী মুহতামিমদের এই সম্মেলনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এদিকে একই দিন বিকেল তিনটায় নগরীর শহীদ সুলেমান হলে (দরগাহ গেইট) বেফাকের সিলেট জেলা শাখার উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগের অনুষ্ঠানে যারা অতিথি এখানেও তারাই অতিথি থাকবেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ