|| মনযূরুল হক ||
মাদরাসায় বলাৎকার জাতীয় যেসব ঘটনা শোনা যায় বা মিডিয়ায় সংবাদ হয়, ব্যক্তিগত অভিজ্ঞতায় বলতে পারি, তার অধিকাংশ সত্য নয়। সব মিথ্যা না, কিন্তু বেশিরভাগ মিথ্যা। কিন্তু এই মিথ্যা উদ্ঘাটনের উদ্যোগ নেওয়া হয় না কখনও। নিউজ হওয়ার পরও বহু ঘটনা প্রকাশ পায় যে, ষড়যন্ত্র করে হুজুরকে ফাঁসাতে এমন অভিযোগ তোলা হয়েছে। আশ্চর্যের কথা হলো, তিন থেকে পাঁচ বছর বয়সী দেশের এমন কোনও মাদরাসা পাওয়া যাবে না, যেখানে একবারও এই ধরনের অভিযোগ ওঠে নাই।
আমি বহুবার বলেছি, মাদরাসা-মসজিদের বিরুদ্ধে যে সকল আপত্তিকর নিউজ প্রকাশ হয়, তার ৫০ বা ১০০ টি ধরে সরেজমিন তদন্ত করুন এবং সংবাদ সম্মেলন করে রিপোর্ট প্রকাশ করুন, দেখবেন পুরো দেশ কেঁপে উঠবে। কওমি মাদরাসা জঙ্
