সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
মারকাজুশ শাইখ আরশাদ আল-মাদানী ঢাকায় ইফতা বিভাগে ভর্তি চলছে পটিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আবু তাহের নদভী আর নেই কওমি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিচ্ছে আস-সুন্নাহ, পুরস্কার ৪৫ লক্ষ টাকার স্বচ্ছতা নিশ্চিতে ফেনীর সব তেল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ ৯ এপ্রিল বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে সাধারণ ছুটি ঘোষণা ভালো থাকিস বন্ধু ‎প্রাণের সিকান্দার! মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান আলোকিত সমাজ বিনির্মাণে মাওলানা শাহ তৈয়্যেব আশরাফের বহুমুখী খেদমত কেন শিক্ষকতা বিমুখ হচ্ছেন মেধাবী কওমি তরুণরা? নারায়ণগঞ্জের জামিয়া আরাবিয়া দারুল উলুম বাগে জান্নাতে ভর্তি কার্যক্রম চলছে

আলিয়া মাদরাসার কারিকুলামে বড় পরিবর্তন আসছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলিয়া মাদরাসার অনার্স, ফাজিল ও কামিলের শিক্ষা কারিকুলামে পরিবর্তন আসছে বলে জানিয়েছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শামছুল আলম।

রোববার (১৮ মে) দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রেস কর্নারে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, আমরা আরবি বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে কাজ করছি। মাদরাসা শিক্ষার সংস্কার করতে হবে। আমরা মাদরাসার কারিকুলামে হাত দিচ্ছি। কারিকুলাম এমনভাবে তৈরি করতে হবে যেনো একজন শিক্ষার্থী মাদরাসা থেকে ভালো আলেম হওয়ার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে পারে।

আরবি বিশ্ববিদ্যালয়ের সেশন জট সম্পর্কে তিনি বলেন, সেশন জট নিয়েও আমরা কাজ করছি। আরবি বিশ্ববিদ্যালয় বর্তমানে সেশন জট কাটিয়ে উঠেছে। আগামী এক বছরের মধ্যে আরবি বিশ্ববিদ্যালয়ে আর কোনো সেশন জট থাকবে না।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আল হাদিস বিভাগের অধ্যাপক ও আইইইআরের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোস্তাফিজুর রহমান, আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী।

এ ছাড়া বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম ও সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রাকিব রিফাতসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ