২০২৫-২৬ অর্থবছরের বাজেট পেশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রস্তাবিত বাজেটে দেশের প্রাথমিক ও গণশিক্ষা খাতে বড় অঙ্কের বরাদ্দ কমানো হয়েছে। এতে প্রাথমিক শিক্ষায় আর্থিক টানাপোড়েন সৃষ্টি হতে পারে। বিশেষ করে শিক্ষকদের বেতন-ভাতা বাড়ানোর বিষয়টি চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে। তবে বরাদ্দ বেড়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা এবং কারিগরি ও মাদরাসা শিক্ষায়।
ফলে দীর্ঘদিন অবহেলিত কারিগরি ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা সুবিধা পেতে পারেন।
সোমবার (২ জুন) বিকেল ৩টায় ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার বাজেট ঘোষণা করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
প্রস্তাবিত বাজেটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য ৩৫ হাজার ৪০৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। গত অর্থবছরে (২০২৪-২৫) এ খাতে প্রস্তাবিত বরাদ্দ ছিল ৩৮ হাজার ৮১৯ কোটি টাকা। সেই হিসাবে বরাদ্দ কমেছে ৩ হাজার ৪১৬ কোটি টাকা। যদিও ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেà¦