ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) তার একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। একই সঙ্গে শিক্ষার্থীদের আগামীকাল রোববার (২২ জুন) বেলা ১২টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।
শনিবার (২১ জুন) এক বিজ্ঞপ্তির মাধ্যমে কলেজ প্রশাসন এ ঘোষণা দেয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা মেডিকেল কলেজের চলমান অচলাবস্থা নিরসনে আগামীকাল থেকে এমবিবিএস কোর্সের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হচ্ছে।
এছাড়াও, শিক্ষার্থীদের আগামীকাল বেলা ১২টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে, তবে পেশাগত এমবিবিএস পরীক্ষার্থী ও বিদেশি শিক্à¦