মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

আলেম মুক্তিযোদ্ধা লেখক মাওলানা আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদীর জানাযা আরজাবাদ মাদরাসা মাঠে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

|| হাসান আল মাহমুদ ||

আলেম মুক্তিযোদ্ধা লেখক মাওলানা আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদী (৮২)  রহ.- এর জানাযা মিরপুর-১ আরজাবাদ মাদরাসা মাঠে আজ শুক্রবার বাদ এশা (৮:৪৫) অনুষ্ঠিত হবে।

আজ ১৯ জানুয়ারি শুক্রবার আসরের নামাযের পর তিনি আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় ইন্তেকাল করেন।  

মরহুমের পরিবার আওয়ার ইসলামকে জানাযার স্থান পরির্বতনের সিদ্ধান্তটি  নিশ্চিত করেন।

পরিবার সূত্রে জানা যায়, গত ১২ জানুয়ারি বৃহস্পতিবার  রাতে তিনি স্ট্রোক করেন। তারপর তাঁকে আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রসঙ্গত, প্রথমে জানাযার সিদ্ধান্ত হয়েছিল মিরপুর-১২ ঝিলপাড় মসজিদে। পরবর্তীতে পরিবার আওয়ার ইসলামকে জানাযার স্থান পরিবর্তনের সিদ্ধান্ত জানায়।  

উল্লেখ্য, আলেম মুক্তিযোদ্ধা লেখক মাওলানা আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদী ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধুর স্নেহধন্য একজন মানুষ। তিনি গণভবন ও সচিবালয় মসজিদের ভূতপূর্ব ইমাম ও খতিব ছিলেন দীর্ঘকাল। এছাড়া, তিনি বাংলাদেশ জমিয়াতুল মুদাররেসিনের সাবেক সভাপতি, বাংলাদেশ শিক্ষা বোর্ডের সাবেক সভাপতি এবং ইসলামিক ফাউন্ডেশনের লেখক, গবেষক ও সম্পাদক। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড পুনর্গঠনে ভূমিকা রেখেছেন তিনি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ