মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

বেন-গভিরের দাবি: গাজার ত্রাণ গুদামে হামলায় রিপাবলিকানদের সমর্থন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির দাবি করেছেন, গাজায় "খাদ্য ও ত্রাণ গুদাম"-এ চালানো বোমা হামলাগুলোর প্রতি মার্কিন রিপাবলিকান নেতারা সমর্থন জানিয়েছেন।

বুধবার এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে বেন-গভির জানান, তিনি ফ্লোরিডার মার-এ-লাগো এস্টেটে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাসভবনে সিনিয়র রিপাবলিকান নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই সাক্ষাতের পরই তিনি হামলার পক্ষে রিপাবলিকানদের সমর্থনের কথা জানান।

হিব্রু ভাষায় এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া পোস্টে তিনি লেখেন, “গাজায় কীভাবে ব্যবস্থা নিতে হবে এবং আমাদের জিম্মিদের ফিরিয়ে আনতে কীভাবে সামরিক ও রাজনৈতিক চাপ প্রয়োগ করতে হবে, সে বিষয়ে আমার অবস্থান স্পষ্ট। খাদ্য ও ত্রাণ গুদামগুলোতে হামলা চালানো উচিত—এ বিষয়ে রিপাবলিকান নেতারাও একমত হয়েছেন।”

তবে বেন-গভির তাঁর পোস্টে কোন কোন রিপাবলিকান নেতা উপস্থিত ছিলেন, তা স্পষ্ট করেননি। পরে তাঁর দপ্তর ইসরায়েলি সংবাদমাধ্যমকে জানায়, মার্কিন প্রতিনিধি পরিষদের তৃতীয় সর্বোচ্চ পদমর্যাদার সদস্য, কংগ্রেসম্যান টম এমার উপস্থিত ছিলেন।

টাইমস অফ ইসরায়েল ও জিউইশ নিউজ সিন্ডিকেট বেন-গভিরের দপ্তরের বরাত দিয়ে এমারের উপস্থিতি নিশ্চিত করেছে। অনুষ্ঠানস্থলের ভিডিও ফুটেজেও এটি প্রতীয়মান হয়।

তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ বৈঠকে উপস্থিত ছিলেন না—যা তাঁর আনুষ্ঠানিক সময়সূচি থেকেও নিশ্চিত হয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ