মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

কওমি মাদরাসা শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য ভুয়া!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

কওমি মাদরাসাগুলোকে প্রথমবারের মতো উপবৃত্তির আওতায় আনা নিয়ে ছড়ানো সংবাদ সম্পূর্ণ ভুয়া বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ ধরনের ‘ভুয়া’ খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। পরে অধিদপ্তরের কর্মকর্তারা কে বা কারা এই তথ্য ছড়িয়েছে তা খুঁজছেন বলে জানা গেছে।

বুধবার ( ৮ এপ্রিল) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপবৃত্তি শাখার উপপরিচালক নিখিল চন্দ্র হালদার গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

উপপরিচালক বলেন, ‘উপবৃত্তিতে আনার প্রক্রিয়া কে বলেছে? না এমন কোনো চিঠিপত্র তো আমরা দেইওনি আর এটা আমি জানিও না। এরা (কওমি শিক্ষার্থীরা) তো আগে নিবন্ধনের জন্য, তারা আগে সরকোরের আওতাভুক্ত হবেন, আগে তারা নিবন্ধন করবেন।’

তিনি বলেন, ‘এসব ভুয়া চিঠি, কোথা থেকে স্বাক্ষর স্ক্যান করে দিয়েছে। এমন কোনো চিঠি এখান থেকে যায়নি। একেবারে ভুয়া এটা। এ ধরনের কোনো চিঠি এখান থেকে যায়নি।’

তিনি সবাইকে এ ধরনের গুজব থেকে সতর্ক থাকার আহ্বান জানান এবং নির্ভরযোগ্য সূত্র থেকে সঠিক তথ্য জানার অনুরোধ করেন।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ