মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

মসজিদের ২০ বছরের খাদেম পেলেন রাজকীয় বিদায় সংবর্ধনা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

লক্ষ্মীপুরের রায়পুর সাব-রেজিষ্ট্রার কার্যালয় জামে মসজিদের প্রায় ২০ বছরের খাদেম মো. মুসলিমকে রাজকীয় সংবর্ধনার মাধ্যমে বিদায় দেওয়া হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সাজানো ঘোড়ার গাড়িতে করে নতুন পোশাকে সজ্জিত মুসলিমে এ বিদায় সংবর্ধনা দেয় মসজিদ ও স্থানীয় মুসল্লিরা। এসময় তাকে দুই লাখ টাকা উপহার দেওয়া হয়। তিনি ২০ বছর ধরে মসজিদের পরিচ্ছন্নতা করে আসছিলেন। ৭০ বছর বয়সি মুসলিম শারীরিক কর্মক্ষমতা হারানোর কারণে তিনি বিদায় নেন।

মুসলিম অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে মসজিদের খেদমতে নিয়োজিত ছিলেন। কিন্তু বয়সের ভার আর শারীরিক অসুস্থতা যখন তাকে থামিয়ে দেয়, তখন মসজিদ কমিটি সিদ্ধান্ত নেয় তার বিদায় হবে ব্যতিক্রমী, হবে প্রাপ্য সম্মানের প্রতিফলন।

বিদায়ের মুহূর্তে আবেগে ভেঙে পড়েন অনেকেই। মসজিদের খতিব, ইমাম ও কমিটির সদস্যদের চোখে ছিল অশ্রু। দীর্ঘদিনের সখ্যতা আর ভালোবাসা যেন জমাট বেঁধে ছিল সেই বিদায়ের ক্ষণে। কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত রেখে বিদায় জানান প্রিয় এই মানুষটিকে।

মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি আরিফ হোসাইন মিয়াজী বলেন, খাদেম মুসলিম দীর্ঘ ২০ বছর ধরে এই মসজিদের খেদমতে ছিলেন। তিনি অত্যন্ত ভালো মানুষ এবং সবার কাছে প্রিয় ছিলেন।

মসজিদ কমিটির সেক্রেটারি এনামুল হক জানান, আমরা চেষ্টা করেছি তাকে একটি সুন্দর ও সম্মানজনক বিদায় দিতে। এজন্য পাশের জেলা চাঁদপুর থেকে ঘোড়ার গাড়ি ভাড়া করে আনা হয়েছে। পাশাপাশি তার হাতে নগদ ২ লাখ টাকা সম্মানী তুলে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও মসজিদ কমিটি সব সময় তার পাশে থাকবে।

দীর্ঘ সেবার স্বীকৃতি হিসেবে নগদ ২ লাখ টাকা সম্মাননা দেওয়ার পাশাপাশি ঘোড়ার গাড়িতে করে তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেন কমিটির সদস্যরা।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ