মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন

আগের পোশাকেই ফিরছে পুলিশ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পুলিশ সদস্যদের পোশাকে আবারও পরিবর্তন আনা হচ্ছে। আগের ধাঁচের পোশাকেই ফিরছে পুলিশ বাহিনী, তবে প্যান্টের রং খাকি থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

সোমবার (৪ মে) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে পুলিশের জন্য নির্ধারিত পোশাক নিয়ে সদস্যদের মধ্যে আপত্তি ছিল। এ বিষয়ে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, আগে মহানগর পুলিশসহ সারাদেশের পুলিশের যে ইউনিফর্ম ছিল, উপরের অংশ আগের মতোই রাখা হবে। তবে নিচের অংশে খাকি রঙের প্যান্ট যুক্ত করা হবে।

মন্ত্রী বলেন, পাঁচ আগস্টের পর অনেক শীর্ষ সন্ত্রাসী বেরিয়ে গেছে, সেগুলো আমরা অবগত আছি।  তারা জামিনে বেরিয়েছিল। এটা আদালতের বিষয়। কীভাবে তারা বেরিয়েছে সেটা আদালতের বিষয়। তারা যেহেতু আগে অপরাধী বলে চিহ্নিত সেহেতু তারা সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে এটাই স্বাভাবিক। কিন্তু পুলিশ কোনো অ্যাকশন নিতে গেলে আমাদের আইনের ভেতর দিয়ে যেতে হয়। শীর্ষ সন্ত্রাসীর বিরুদ্ধে পুলিশ তদন্ত করে দেখছে। যারাই হত্যাকাণ্ড বা অপরাধারের সঙ্গে জড়িত তারা আইনের আওতায় আসবে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ