সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


জোনাকির আলো, প্রকৃতির রহস্যময় প্রদীপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।। মুহাম্মদ মিজানুর রহমান।।

গ্রামে যারা বেড়ে উঠেছেন রাতের নিস্তব্ধ অন্ধকারে হঠাৎ হঠাৎ জ্বলে ওঠা ক্ষুদ্র আলো অনেককেই হয়তো মোহিত করেছে অসংখ্যবার। এই আলোর উৎস জোনাকি—একটি সাধারণ পোকা, যার আলো সৃষ্টি করে এক অসাধারণ প্রাকৃতিক বিস্ময়। শহুরে কৃত্রিম আলোর জগতে জোনাকির আলো যেন নিঃশব্দে প্রকৃতির সৌন্দর্য ও বিজ্ঞানের বিস্ময় একসঙ্গে উপহার দেয়।

 কীভাবে জোনাকির আলো জ্বলে

জোনাকির পেটের নিচে একটি বিশেষ অঙ্গ রয়েছে, যাকে বলে ল্যান্টার্ন। এই অঙ্গে লুসিফেরিন নামের এক ধরনের রাসায়নিক পদার্থ, লুসিফেরেজ এনজাইম, অক্সিজেন ও ATP (শক্তি উৎপাদনের উৎস) একসঙ্গে বিক্রিয়া করে আলো তৈরি করে। এই আলোকে বলা হয় বায়োলুমিনেসেন্স। আশ্চর্যের বিষয় হলো, এই আলো প্রায় ৯৫ শতাংশই আলো, মাত্র ৫ শতাংশ তাপ উৎপন্ন করে—যাকে “ঠান্ডা আলো” বলা হয়। এর আলোর রঙ সাধারণত সবুজ বা হলদে-সবুজ।

 আলোর উদ্দেশ্য

জোনাকির এই আলো নিà