সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


নিম গাছ: প্রকৃতির প্রাকৃতিক এসি ও পরিবেশ রক্ষার নীরব নায়ক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

|| মুহাম্মদ মিজানুর রহমান ||

নিম গাছ— এমন একটি বৃক্ষ, যার উপকারিতার শেষ নেই। এটি শুধু একটি গাছ নয়, বরং একটি প্রাকৃতিক আশীর্বাদ। পরিবেশ রক্ষায় এর অবদান এতটাই গুরুত্বপূর্ণ যে একে "প্রাকৃতিক এসি" বলা হয়। একটি পূর্ণবয়স্ক নিমগাছ একসঙ্গে ১০টি এসি চালানোর সমান কাজ করে। শুধু তাই নয়, এর ছায়াতলে আশপাশের তাপমাত্রা কমে যেতে পারে ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। 

পরিবেশগত উপকারীতা:
নিমগাছের আরেকটি অসাধারণ বৈশিষ্ট্য হলো—এটি প্রচুর দূষণ সহ্য করতে পারে এবং পরিবেশ থেকে নানা ক্ষতিকর উপাদান শোষণ করতে সক্ষম। এর পাতাগুলো সীসার মতো ভারী ধাতু শোষণ করে নেয়, যা বাতাসে থাকা অত্যন্ত বিপজ্জনক উপাদান। ধূলিকণা, কার্বন ডাই-অক্সাইড, সালফার অক্সাইড ও নাইট্রোজেনের মতো দূষক পদার্থও নিমগাছ শোষণ করতে পারে।